সর্বশেষ

মৎস্য অধিদপ্তর

টুঙ্গিপাড়ায় বিভিন্ন জলাশয়ে ২৮৫ কেজি মাছের পোনা অবমুক্ত

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সরকারি উদ্যোগে বিভিন্ন প্রাতিষ্ঠানিক পুকুর ও উন্মুক্ত জলাশয়ে ২৮৫ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। ২০২৬-২০২৭ অর্থবছরে মৎস্য অধিদপ্তরের রাজস্ব বাজেটের আওতায় মৎস্য সম্পদ বৃদ্ধির লক্ষ্যে এ কার্যক্রমের আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

৩০০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০
কলাপাড়ায় জাতীয় মৎস্য পক্ষ উদযাপন, সেরা ৩ চাষিকে সম্মাননা

পটুয়াখালীর কলাপাড়ায় "রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ" প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য পক্ষ পালিত হয়েছে। বর্ণাঢ্য র‍্যালি, মাছের পোনা অবমুক্তকরণ এবং আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি উদযাপন করে স্থানীয় প্রশাসন ও মৎস্য বিভাগ। অনুষ্ঠানে মৎস্য খাতে বিশেষ অবদানের জন্য উপজেলার ৩ জন শ্রেষ্ঠ মৎস্য চাষিকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

মুন্সীগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনে প্রস্তুতিমূলক সভা সম্পন্ন

মুন্সীগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উৎসবমুখর ও সফলভাবে উদযাপনের লক্ষ্যে এক বিশেষ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফীর সভাপতিত্বে আয়োজিত এই সভায় মৎস্য সম্পদ সংরক্ষণ ও টেকসই উৎপাদন বাড়াতে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। প্রশাসনের শীর্ষ কর্মকর্তা ও মৎস্য খাতের অংশীজনদের উপস্থিতিতে এই কর্মসূচি সফল করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

কলাপাড়ায় ১ হাজার পিস নিষিদ্ধ চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস

পটুয়াখালীর কলাপাড়ায় মৎস্য সম্পদ ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় এক বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ করা হয়েছে। উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের যৌথ উদ্যোগে আটক করা আনুমানিক ১ হাজার পিস ক্ষতিকারক এই জাল পরবর্তীতে জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।

গোপালগঞ্জে ১২ লাখ টাকার অবৈধ গলদা চিংড়ির রেণু জব্দ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় একটি মাইক্রোবাসে অভিযান চালিয়ে প্রায় ১২ লাখ টাকা মূল্যের অবৈধ গলদা চিংড়ির রেণু পোনা জব্দ করেছে প্রশাসন। জব্দকৃত এসব রেণু পোনা পরবর্তীতে স্থানীয় মধুমতি নদীতে অবমুক্ত করা হয়েছে। এ ঘটনায় অবৈধভাবে রেণু বহনের অপরাধে এক পরিবহন শ্রমিককে অর্থদণ্ড দেওয়া হয়।

বেড়ায় যমুনা ও হুরাসাগর নদীতে অভিযান: নিষিদ্ধ জাল জব্দ, পরে ধ্বংস

পাবনার বেড়া উপজেলায় দেশীয় মাছের প্রজনন ও মৎস্যসম্পদ রক্ষায় যমুনা ও হুরাসাগর নদীতে যৌথ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ করেছে উপজেলা মৎস্য অধিদপ্তর ও নগরবাড়ি নৌ-পুলিশ। পরে উদ্ধারকৃত জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।